কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এআই প্রেমিকার দিকে ঝুঁকছে আরবরা

কৃত্রিম বুদ্ধিমত্ত্বাসম্পন্ন রোবট। প্রতীকী ছবি
কৃত্রিম বুদ্ধিমত্ত্বাসম্পন্ন রোবট। প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা বন্ধুত্ব, পরামর্শ ও এমনকি প্রেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দিকে ঝুঁকছে। সামাজিক গতিশীলতার পরিবর্তনের মধ্যে মানসিক সমর্থন এবং সঙ্গীর জন্য তাদের এআই নির্ভরতা বাড়ছে। খালিজ টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ওম্বোরি এবং ফাইগ্রিডের সিইও আন্দ্রেয়াস হাসেলফ বলেন, এআই সঙ্গী ব্যবহারের এই উত্থান ডিজিটাল যুগে মানসিক আচরণ এবং সম্পর্কের প্রত্যাশার একটি বৃহত্তর পরিবর্তনকে প্রতিফলিত করে। আরব আমিরাতে যেখানে ডিজিটাল অবকাঠামো এবং স্মার্টফোন ব্যবহার অনেক সেহেতু এই প্রবণতাও ক্রমবর্ধমান। প্রযুক্তির মাধ্যমে সঙ্গীত্বের পুনঃসংজ্ঞায়নের ক্রমবর্ধমান ইচ্ছা আরবদের মধ্যে আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, যদিও টেক্সট-ভিত্তিক এআই সঙ্গীরা এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কিন্তু আমরা কণ্ঠস্বর এবং ভিজ্যুয়াল উপাদান সম্পন্ন আরও মাল্টি-মোডাল অভিজ্ঞতার দিকে ঝোঁকার স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি। এআই গার্লফ্রেন্ড অ্যাপ্লিকেশনের ব্যবহার বিশ্বব্যাপী উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে; বিশেষত তরুণ জনসংখ্যার মধ্যে।

বৈশ্বিক আচরণগত তথ্য উল্লেখ করে হাসেলফ উল্লেখ করেন, প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এআই চ্যাটবটের সঙ্গে ফ্লার্টেশিয়াস মিথস্ক্রিয়ায় জড়িত হয়েছেন; যা মানুষ বিশেষ করে ডিজিটাল নেটিভরা কীভাবে রোমান্টিক এবং মানসিক সম্পর্ক অন্বেষণ করছে তা রূপান্তরের ইঙ্গিত দেয়।

আরব আমিরাতে এই বৈশ্বিক প্রবণতা প্রবল। ২০২৪ সালে ইউএইর এআই সঙ্গী বাজারের মূল্য ছিল প্রায় ৭৩৪ মিলিয়ন ডলার এবং হরাইজন গ্র্যান্ড ভিউ রিসার্চ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এটি ৩.৬ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রত্যাশিত। দেশটি বর্তমানে বৈশ্বিক বাজারের ২.৬ শতাংশের ব্যবহারকারী এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মধ্যে শীর্ষ।

বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, ৯১ শতাংশ আরব আমিরাতের বাসিন্দা জেনারেটিভ এআই সম্পর্কে সচেতন। ৩৪ শতাংশ সক্রিয় ব্যবহারকারী। ছাত্রদের মধ্যে ব্যবহার আরও বেশি। ৩২ শতাংশ ছাত্র সাপ্তাহিকভাবে এই ধরনের সরঞ্জামের সঙ্গে সময় কাটায়। এই পরিসংখ্যানগুলো ডিজিটালভাবে দক্ষ তরুণ জনসংখ্যার দিকে ইঙ্গিত করে। যারা ক্রমবর্ধমানভাবে তাদের ব্যক্তিগত এবং মানসিক জীবনে এআই-কে একীভূত করতে উন্মুক্ত।

বিশ্বব্যাপী এআই গার্লফ্রেন্ড বাজার ২০২৪ সালে প্রায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের ছিল। আর্টস্মার্ট ডট এআই ডেটা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এটি ৯.৫ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রত্যাশিত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X