কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন : ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া উচিত। সোমবার (৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টাকালে ইসরায়েলি নৌবাহিনী গ্রেটা ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, গ্রেটা থুনবার্গের জন্য তার কোনো বার্তা আছে কি না।

ট্রাম্প বলেন, সে একজন অদ্ভুত মানুষ। সে একজন রাগী মানুষ। আমি জানি না এটা সত্যিকারের রাগ কি না। আসলে এটা বিশ্বাস করা কঠিন। তবে আমি ঘটনাটি দেখেছি। সে নিশ্চিতভাবে আলাদা। আমি মনে করি তার একটি রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া উচিত। এটাই আমার প্রাথমিক সুপারিশ।

এরপর সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ফ্লোটিলার সব সদস্যের দাবি অনুযায়ী গ্রেটা কি সত্যিই ইসরায়েলের হাতে অপহৃত হয়েছিলেন?

ট্রাম্প জবাব দেন, আমি মনে করি গ্রেটা থুনবার্গকে অপহরণ না করলেও ইসরায়েলের যথেষ্ট সমস্যা আছে।

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দেয় ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা করছে। তবে গাজায় পৌঁছানোর আগেই জাহাজটিকে আটক করে ইসরায়েল।

প্রসঙ্গত, জাহাজটি থেকে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ভিডিও বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় তিনি বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। গ্রেটা থুনবার্গ বলেন, আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েল কিংবা তাদের সমর্থন জোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে।

এর আগে প্রতিবেদনে বলা হয়, ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X