কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক পদক্ষেপ নিয়ে যা জানাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ হতে পারবে না বলে জানিয়েছে তেহরান।

শুক্রবার জাতীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ইরান পরমাণু শক্তি সংস্থা’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ‘ইহুদিবাদী শত্রু চাইছে আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের দৃঢ়তা দুর্বল করতে। কিন্তু এই হামলাগুলো আমাদের দৃঢ়তা আরও বাড়িয়েছে।’

তিনি আরও বলেন, আমি আশ্বাস দিতে পারি যে, এই পদক্ষেপগুলো আমাদের অদম্য মনোভাবকে বিন্দুমাত্র নাড়াতে পারেনি। বরং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির অনুচ্ছেদ ৪ অনুযায়ী আমাদের অমোঘ অধিকার অনুশীলন করার সংকল্পকে আরও সুদৃঢ় করেছে।

কামালভান্দি নাতান্‌জ স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌভাগ্যবশত সেখানে কারও প্রাণহানি হয়নি এবং ক্ষয়ক্ষতিও অল্প হয়েছে। নাতান্‌জ ও ফোরদো দুটো স্থাপনাই ভূগর্ভস্থ।

তিনি আরও বলেন, আমরা একটি বিবৃতিতে বলেছি যে, স্থাপনার অভ্যন্তরেই রাসায়নিক বা তেজস্ক্রিয় দূষণ হয়েছে, বাইরে নয়। বাইরে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তবে অভ্যন্তরটি পরিষ্কার করার প্রয়োজন রয়েছে।

মেহের নিউজ এজেন্সি

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X