কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় বেড়ে গেল তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় বাজারে উত্তেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮৮ সেন্ট বেড়ে দাঁড়ায় ৭৭ দশমিক ৫৮ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে হয়েছে ৭৬ দশমিক ২৫ ডলার।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান সংঘাত আরও বাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে আছে।

বিশ্ববাজারে অনেকেই এখন ইরানকে কেন্দ্র করে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা করছেন। কারণ, ইরান ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী। প্রতিদিন তারা উৎপাদন করে প্রায় ৩ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল।

এর পাশাপাশি, ইরানের দক্ষিণ উপকূল ঘেঁষা হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১৯ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। এই পথ যুদ্ধক্ষেত্রে পরিণত হলে বিশ্বজুড়ে জ্বালানির যোগান ব্যাহত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে কি না—সেটি এখনই জানাবেন না। ফলে বাজারে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে ইরান ট্যাংকার ও তেল পরিকাঠামোতে হামলা করতে পারে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে।

এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে তারা জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে হার কমানোর সম্ভাবনা রয়েছে। এতে তেলের চাহিদা বাড়লেও মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে।

তথ্য সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X