কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সরোকা হাসপাতালের ভবন। ১৯ জুন, ছবি : এক্স থেকে
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সরোকা হাসপাতালের ভবন। ১৯ জুন, ছবি : এক্স থেকে

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সরোকা মেডিকেল সেন্টার। হামলায় হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে এবং ভবনের বাইরের দেয়ালের কাচ ভেঙে গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সরোকা হাসপাতাল ছাড়াও আরও অন্তত তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। হামলার সময় হাসপাতাল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

বৃহস্পতিবার ভোরে একযোগে ইসরায়েলের বিভিন্ন অংশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর ফলে জেরুজালেম, তেল আবিবসহ বহু এলাকায় সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সরোকা হাসপাতাল থেকে ধোঁয়া উড়তে দেখা যায় । ১৯ জুন, ছবি: রয়টার্স

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়ে এবং হাসপাতাল ভবনে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানালেও কর্তৃপক্ষ স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে নিষেধ করেছে।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হাসপাতালে হামলা একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক কাজ।

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেন, ইরান এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা বাহিনী জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X