কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:৪৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান, অভিযোগ ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে। একের পর এক হামলা ও পালটা হামলায় অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইসরায়েল-এবার তারা বলছে, ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্তহত্যার চেষ্টা করেছে।

শুক্রবার (২১ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে এই অভিযোগ তোলেন ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি। জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিশেষ অধিবেশনে ইসরায়েলি দূত বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, যা কেবল রাজনৈতিক ভাষ্য নয়- বরং সে অনুযায়ী বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও চালানো হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা সেই প্রমাণ।

তিনি আরও অভিযোগ করেন, ইরানের রাষ্ট্রীয় সমর্থনে পরিচালিত গোষ্ঠীগুলো শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নতুন হামলার পরিকল্পনাও করছে। তার ভাষায়, ইরান এখন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান অর্থদাতা ও সংগঠক।

জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কতদিন এই ইরানি প্রহসন সহ্য করা হবে? এখনই সময় কঠোর ব্যবস্থা নেওয়ার।

ইসরায়েলি প্রতিনিধি এই অভিযোগের পেছনে কোনো নির্দিষ্ট তথ্য-প্রমাণ পেশ না করলেও, বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক পরিণতি।

অনেকেই মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল একটি নতুন আন্তর্জাতিক ন্যারেটিভ গড়ে তুলতে চাইছে, যার মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াতে চায়।

এদিকে ইসরায়েল ইরানের খোন্দাব, নাতানজ এবং ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। পালটা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার আক্রমণের মাধ্যমে জবাব দিচ্ছে। পরিস্থিতি দ্রুতই বিস্তৃত যুদ্ধের দিকে গড়াতে পারে বলেও আশঙ্কা করছেন অনেক পর্যবেক্ষক।

ইরানের পক্ষ থেকে ইসরায়েলের নতুন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X