কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৮:২২ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইরান বলছে কূটনীতির দরজা খোলা, ইসরায়েল জানাল হামলা চলবে

ছবি : আলজাজিরা
ছবি : আলজাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এর আগে ইসরায়েলকে তার চলমান হামলা বন্ধ করতে হবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে একটি ‘দীর্ঘ সময়ের যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ ইসরায়েলের হামলা নবম দিনে গড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গোয়েন্দা বিভাগের প্রধান টালসি গ্যাবার্ডের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। গ্যাবার্ড বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ নেই। কিন্তু ট্রাম্প বলছেন, তিনি এতে একমত নন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলার পর ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত কেন্দ্রটির বাইরের পরিবেশে কোনো রেডিয়েশন বৃদ্ধি পাওয়া যায়নি।

এর মধ্যে পশ্চিম তীরের হেবরন শহরের আকাশে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা গেছে। টানা সংঘাতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

সূত্র: আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X