স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সিরিজ হাতছাড়া হলেও শেষ ওয়ানডেতে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাকায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এটি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়, আর সামগ্রিকভাবে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

রোববার (২৪ আগস্ট) প্রথমে ব্যাট হাতে নেমে ঝড় তোলে ট্রাভিস হেড ও মিচেল মার্শ। প্রথম পাওয়ারপ্লেতেই আসে ৮৬ রান। এরপর দুজনের ব্যাটে জুটে যায় ২৫০ রানের বিশাল উদ্বোধনী জুটি—যা অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে পঞ্চম সেরা ওপেনিং পার্টনারশিপ।

মার্শ আউট হওয়ার পর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। নেমেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন অলরাউন্ডার। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি—যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে কেবল গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বলে সেঞ্চুরি, বিশ্বকাপ ২০২৩) তার চেয়ে দ্রুত পৌঁছেছিলেন তিন অঙ্কে। গ্রিনের ক্যারিয়ারে এটাই প্রথম ওয়ানডে শতকও বচে।

শেষ পর্যন্ত হেড, মার্শ ও গ্রিন—এই তিন সেঞ্চুরিয়ানের ব্যাটে অস্ট্রেলিয়া থামে ৪৩১/২ রানে, যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এদিকে ৪৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধসে পড়ে শুরু থেকেই। কিছুটা প্রতিরোধ গড়েন ডিউয়াল্ড ব্রেভিস (৪৯), তবে তা ছিল স্বাগতিকদের পাহাড়সম রান তাড়া করার জন্য খুবই কম। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার কুপার কনোলি দুর্দান্ত বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট—ওয়ানডেতে তার প্রথম পাঁচ উইকেটের সাফল্য।

শেষ পর্যন্ত ২৭৬ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

যদিও এই জয় সান্ত্বনা ছাড়া আর কিছু নয়। কারণ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলাফল দাঁড়াল—৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় প্রোটিয়াদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X