বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্যবসায় ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। ফলাফল আগামী ৩ দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসক।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পাবে।’

ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল প্রকাশের পর অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তা জানতে পারবেন।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি, এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিগগিরই এর অধ্যাদেশ ঘোষণার কাজ শেষ হবে।’

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১০

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১২

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৩

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৪

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৫

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৬

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৭

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৮

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৯

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

২০
X