কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে কুকুরকে খাবার খাওয়ানোর কারণে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে দেশটির গাজিয়াবাদ শহরের ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, গত শুক্রবার গভীর রাতে গাজিয়াবাদের ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটিতে নির্ধারিত স্থানে কুকুরকে খাবার দিচ্ছিলেন ইয়াশিকা শুক্লা নামে এক নারী। এ সময় একই এলাকার বাসিন্দা কমল খান্না সেখানে এসে তাকে থাপ্পড় মারতে থাকেন।

ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, খান্না ইয়াশিকাকে বেধড়ক আঘাত করছেন। ৩৮ সেকেন্ডের মধ্যে আটবার থাপ্পড় মারেন তাকে। তবে খান্নার দাবি, ইয়াশিকা নাকি আগে তাকে আঘাত করেছিলেন।

এনডিটিভি বলছে, মারধরের কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকায় কুকুর সরানোর বিষয়ে আগের নির্দেশ শিথিল করে নতুন নির্দেশনা দেয়। আদালত জানায়, কুকুর ধরার পর টিকা ও বন্ধ্যাকরণ শেষে ছেড়ে দিতে হবে। শুধু জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক হলে তাদের আলাদা রাখতে হবে। পাশাপাশি কুকুর খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান রাখার কথাও বলা হয়েছে। শহরজুড়ে আদালতের এই শিথিল নির্দেশনার পরই ইয়াশিকা একটি নির্দিষ্ট স্থানে কুকুরদের খাবার খাওয়াতে যান। এ সময় এই ঘটনা ঘটল।

ঘটনার পর পুলিশ কমল খান্নাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X