কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:০১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে যা বলল সৌদি আরব

সৌদি পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি পতাকা। ছবি : সংগৃহীত

কাতারে ইরানের সামরিক হামলার কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার রাতে এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে ‘অযৌক্তিক ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে তারা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব কাতারের ওপর ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। এই হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়।’

বিবৃতিতে আরও জানানো হয়, কাতার যেকোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ গ্রহণ করলে সৌদি আরব সব ধরনের সহযোগিতা ও সম্পদের মাধ্যমে পাশে থাকবে।

এর আগে সোমবার রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে, রোববার ভোরে আমেরিকার চালানো বোমা হামলায় তাদের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির জবাবেই এ পাল্টা হামলা।

হামলার পর কাতার নিজ দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় এবং জানায়, তারা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় কাতারি কর্তৃপক্ষ। বর্তমানে কাতারের আকাশসীমা নিরাপদ রয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা ও পাল্টা অবস্থান উপসাগরীয় রাজনীতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং সৌদি আরবের ভূরাজনৈতিক অবস্থান ও সম্পর্কের পটভূমিতে এটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সোর্স: আরব নিউজ

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X