কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০২:২৯ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান জানাল ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা। ছবি : সংগৃহীত
ইরানের পারমাণবিক স্থাপনা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। সাম্প্রতিক ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা হলেও তেহরান পারমাণবিক উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না। তবে ইসরায়েল যদি তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা সাময়িকভাবে প্রতিক্রিয়া কমিয়ে আনতে পারি।

এই বক্তব্য থেকে বোঝা যায়, ইরান শর্তসাপেক্ষে শান্তিচুক্তির পথে যেতে আগ্রহী, তবে তাদের মূল পারমাণবিক পরিকল্পনা থেকে একদমই সরবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সামাজিক যোগাযোগমাধ্যমে একই সুরে জানান, যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে, আমরা আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে আমাদের পারমাণবিক ও সামরিক সক্ষমতাকে আমরা কোনোভাবেই ছাড়ব না।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই ঘোষণা যুদ্ধবিরতির আওতায় সাময়িক শান্তি বজায় রাখার চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো রকম ছাড় দেয়নি। তারা বলছেন, তেহরান তাদের পারমাণবিক স্থাপনা অক্ষত রেখে যুদ্ধবিরতির সময়কে কৌশলগত পুনর্বিন্যাস ও শক্তি বৃদ্ধি করার সুযোগ হিসেবে ব্যবহার করবে।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে। এর ফলে ইরান খুব দ্রুত আবার তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

ইরানের স্পষ্ট বার্তা হলো—তারা পারমাণবিক ক্ষমতা অর্জনের জন্য তাদের প্রচেষ্টা থামাবে না, এবং যদি প্রয়োজন পড়ে, তা রক্ষা করতে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই মূল কেন্দ্রে ইরানের এই অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতিক ও নিরাপত্তা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X