কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সর্বশেষ যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। তবে এই সংঘাতে শেষের দিকে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। আর তখন তিনি বললেন, যুক্তরাষ্ট্রের হামলার ফলেই ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে।

এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল—এই হামলার প্রভাবে ইরানের পরমাণু কর্মসূচি কতটা ব্যাহত হয়েছে বলে তিনি মনে করেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, মূলত কয়েক দশক। আমি মনে করি তারা যদি এটি পেত, তাহলে তারা নরকে যেত... সর্বশেষ তারা সমৃদ্ধকরণ করতে চেয়েছিল।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ‘ওই আঘাত যুদ্ধের সমাপ্তি টেনেছে।’

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি গোপন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। বরং এটি হয়তো ‘মাত্র কয়েক মাস’ পিছিয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতকে ট্রাম্প স্কুলের বাচ্চাদের ঝগড়া-মারামরির সঙ্গে তুলনা করেন। চলমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, ‘দুটি বাচ্চা একই স্কুল প্রাঙ্গণে।’

এদিকে গাজা পরিস্থিতি নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে এবং চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তার ভাষায়, ‘গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা।’

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্যের অনেক কিছুই অতিরঞ্জিত হতে পারে এবং বাস্তবতাকে পুরোপুরি প্রতিফলিত করে না। তবে এটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করে চলেছে।

সূত্র : বিবিসি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১০

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১১

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১২

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৩

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৪

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৫

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৬

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৭

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

২০
X