কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভূতুড়ে শহরে পরিণত হবে ইসরায়েল, হুঁশিয়ারি খাতামির

খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। ছবি : সংগৃহীত
খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। ছবি : সংগৃহীত

যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তেলআবিবকে ‘ভূতুড়ে শহর’ বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি।

শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে। এখন তারা আরও মরিয়া হয়ে উঠেছে, কারণ তারা নিজেকে অস্তিত্বের সংকটে দেখছে। কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি।

খাতামি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠছে, আর ইরানের প্রভাব বাড়ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে- কাতারের আল-উদেইদ ঘাঁটিতে। ইরান তা করেছে।

তিনি ইসরায়েলকে একটি ক্যানসারসদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি এটি মুছে না ফেলা হয়, তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল।

আয়াতুল্লাহ খাতামি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি, কিন্তু যখন আক্রমণ হয়েছে, তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায়।

তার ভাষ্যমতে, ইসরায়েল ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে ১২ দিন ধরে আক্রমণ চালায়। এর জবাবে ২২ জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়- নাতানজ, ফোরদো ও ইসফাহানে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এরপর ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

গত ২৪ জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও, আয়াতুল্লাহ খাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তেলআবিব এক ভূতুড়ে শহরে পরিণত হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে, এজন্য ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে।

খাতামি অভিযোগ করেন, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত ২৫টি দেশে আগ্রাসন চালিয়েছে, যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত।

সূত্র : মেহর নিউজ এজেন্সি

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X