রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হবু শ্বশুর বেতন জানতে চাওয়ায় বিয়ে ভেঙে দিলেন পাত্র

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিয়ের জন্য বর ও কণে পক্ষের মধ্যে চলছে আলোচনা। উভয়পক্ষ একে অপরকে পছন্দ করেছেন। তবে আলোচনা চূড়ান্ত হওয়ার পর্যায়েই বেঁকে বসলেন পাত্র। সাফ জানিয়ে দিলেন এই বিয়ে তিনি করবেন না। আর এমন মত পরিবর্তনের কারণ- হবু শ্বশুর তার বেতন জানতে চাওয়া।

অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে জর্ডানের রাজধানী আম্মানে। এক তরুণ প্রায় চূড়ান্ত হতে যাওয়া তার বিয়ের প্রস্তাব শুধু বেতন জানতে চাওয়ার ক্ষোভেই ভেঙে দিয়েছেন। এ ঘটনা দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক তরুণীর সঙ্গে ওই তরুণের বিয়ের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এমন সময় পাত্রীপক্ষের তরফ থেকে পাত্রের ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়। বিষয়টিকে অপমানজনক ও অযৌক্তিক বলে মনে করেন তরুণ। এরপরই তিনি বিয়ে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

পরে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম সারাইয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ বলেন, “আমি কি কোনো ব্যাংকে ঋণের আবেদন করেছি, যে আমার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে?” এই প্রশ্ন তুলে তিনি বুঝিয়ে দেন, পাত্রীপক্ষ তাকে আর্থিকভাবে যাচাই করতে চেয়েছিল, যা এক ধরনের অপমানের শামিল।

তরুণ জানান, এমন দাবিকে তিনি শুধু অযৌক্তিকই নয়, বরং অসম্মানজনকও মনে করেন। বিয়ের প্রাথমিক আলোচনার সময় এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষপর্যন্ত, তিনি নিজের সম্মানের জায়গা থেকে বিয়ের সিদ্ধান্ত বাতিল করে দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জর্ডানের সমাজে বিয়েকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা, অর্থনৈতিক চাপ ও পারস্পরিক অবিশ্বাসের বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এমন ‘বৈষয়িক যাচাই-বাছাই’ বিয়ের মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করছে।

বর্তমানে দেশটিতে উচ্চ বেকারত্ব, বিয়ের অতিরিক্ত খরচ এবং কঠিন সামাজিক শর্তের কারণে বহু তরুণ-তরুণীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই ঘটনাটি সেই সংকটের একটি প্রতীক হয়ে উঠেছে বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা।

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X