কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা তুরস্কের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উসকানিমূলক আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

রোববার বেন গভির আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের পাহারায় ও বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দলসহ প্রবেশ করেন এবং প্রকাশ্যে ইহুদি প্রার্থনায় অংশ নেন। বিষয়টিকে ‘উসকানিমূলক ও উত্তেজনাকর’ হিসেবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ শুধু অঞ্চলটিতে উত্তেজনা বাড়ায় না, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শান্তিপ্রক্রিয়ার পথে বড় বাধা সৃষ্টি করে।

তুরস্ক আরও বলেছে, আল-আকসা মসজিদের মর্যাদা ও জেরুজালেমের পবিত্র পরিচয় রক্ষা শুধু আঞ্চলিক বিষয় নয়, এটি মানবতার সম্মিলিত বিবেকেরও দায়িত্ব।

মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে বিবেচনা করে। তবে, ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী চুক্তি অনুযায়ী, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

এএফপি সূত্রে জানা গেছে, তুরস্কের অভিযোগ—ইসরায়েল সরকারের নিরবতা ও সক্রিয় সমর্থনের মধ্য দিয়ে এমন কর্মকাণ্ড বাড়ছে, যা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X