কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—

  • হামাসকে নিরস্ত্রীকরণ
  • হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা)
  • গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ
  • গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ
  • হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়; বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর

এর আগে, বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হলে গাজার শাসন এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। তবে কারা এই প্রশাসন পরিচালনা করবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানাননি তিনি।

নেতানিয়াহু আরও বলেন, আমরা হামাসকে উৎখাত করতে চাই; কিন্তু গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বেষ্টনী চাই, তবে শাসন নয়। এমন আরব শক্তির হাতে গাজা দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে এবং আমাদের জন্য হুমকি হবে না।

এদিকে, বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এটি মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু এবং বিপুল অর্থের অপচয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৩

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৪

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৬

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৭

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৮

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৯

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

২০
X