কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় বিমান থেকে খাদ্যসহায়তা ফেলছে বেশ কয়েকটি দেশ ও সংস্থা। সেই ত্রাণের একটি বাক্স মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

আলজাজিরা দ্বারা যাচাইকৃত গাজা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যাচ্ছে, শনিবার (৯ আগস্ট) মধ্য গাজার তথাকথিত নেটজারিম করিডোরের কাছে ১৫ বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদের মৃতদেহের চারপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। কিছু লোক ছেলেটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। কিন্তু জাকারিয়ার মুখ রক্তে ভেসে যাচ্ছিল।

অন্য ফুটেজে দেখা যাচ্ছে, ছেলেটির ভাই তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং তার বাবা নুসাইরাতের আল-আওদা হাসপাতালে তার মৃতদেহ ধরে কাঁদছেন।

জাকারিয়া ভাই রয়টার্স সংবাদ সংস্থাকে জানান, একটি ত্রাণবাহী বিমান থেকে তার ওপরে বাক্স ফেলায় জাকারিয়া মারা গেছে।

তিনি বলেন, দুর্ভিক্ষ এবং আমরা যে কঠিন পরিস্থিতিতে বাস করি তা সত্ত্বেও আমার ভাই বেঁচে থাকার তাগিদে সাহায্য নিতে গিয়েছিল। একটি বাক্স সরাসরি তার ওপর পড়ে এবং সে শহীদ হয়। সাহায্যের নামে দেশগুলো আমাদের উপর বাক্স ফেলে বাচ্চাদের হত্যা করছে। কেউ আমাদের অনুভব করে না। আমাদের কেবল আল্লাহই আছেন।

জাতিসংঘ বারবার সতর্ক করে দেওয়ার পরেও সর্বশেষ মৃত্যুটি ঘটল। জাতিসংঘ বলেছে, বিমান থেকে ফেলা বাক্সগুলো বিপজ্জনক, অকার্যকর এবং ব্যয়বহুল। ইসরায়েলকে স্থলপথের মাধ্যমে গাজায় মানবিক সহায়তার অবিচ্ছিন্ন সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। আমরা বারবার এই অমানবিক পদ্ধতির বিপদ সম্পর্কে সতর্ক করেছি। বারবার নিরাপদে এবং পর্যাপ্ত উপায়ে স্থলপথ দিয়ে সাহায্য প্রবেশের আহ্বান জানিয়েছি। বিশেষ করে খাদ্য, শিশুর দুধ, ওষুধ এবং চিকিৎসা সরবরাহ নিশ্চিতের দাবি জানাচ্ছি। কিন্তু কেউ আমাদের দিকটি বিবেচনা করছে না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X