কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বিক্ষোভকারীদের বিরুদ্ধে মুখ খুললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (১৭ আগস্ট) গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা হামাসের অবস্থান কার্যকরভাবে জোরদার করছে।

নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধের সূত্রপাত ঘটানো ২০২৩ সালের হামলার কথা উল্লেখ করে বলেন, যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন তারা কেবল হামাসের অবস্থানকে আরও সুদৃঢ় করছেন এবং আমাদের জিম্মিদের মুক্তির আহ্বান জানাচ্ছেন না; বরং ৭ অক্টোবরের ভয়াবহতা যেন আবারও ফিরে আসে তা নিশ্চিত করছেন।

এদিকে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু।

জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তা ছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকরা মনে করছেন, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনো প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই।

তথ্যসূত্র : এএফপি, শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X