কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিডনি ও রক্তের জটিল রোগে আক্রান্ত মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়েছিলেন। তবে খাবার নিয়ে আর ফেরা হয়নি তার। দখলদার ইসরায়েল সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ সালান।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) খান ইউনিসে এই সাবেক অ্যাথলেট প্রাণ হারান বলে জানা গেছে। সালান তার মেয়ে মরিয়মের জন্য খাবার ছাড়াও ওষুধের খোঁজ করছিলেন।

মোহাম্মদ সালান ফিলিস্তিনে ‘ভূমিকম্প’ নামে পরিচিত ছিলেন। তিনি একাধিক স্থানীয় বাস্কেটবল দলের হয়ে খেলেছেন। এছাড়া দেশটির জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগও হয়েছিল তার।

কয়েকদিন আগে ফিলিস্তিনের জাতীয় ফুটবল তারকা সুলেইমান আল ওবেইদকে হত্যা করে ইসরায়েল। তিনি ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত ছিলেন। তার হত্যার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। তিনিও একটি ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গিয়েছিলেন। সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন : আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে ৮০০ জনের বেশি অ্যাথলেট রয়েছে।

অন্যান্য সাধারণ মানুষের মতো গাজার অ্যাথলেটরাও খাদ্য সংকট, বাস্তুচ্যুতিসহ অন্যান্য বিপর্যয়ে পড়েছেন। তারাও অন্যদের মতো খেয়ে না খেয়ে দিন যাপন করছেন।

গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে গত বছরের নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X