কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েল

গত বছরের এয়ার শোতে ইসরায়েলি কোম্পানি। ছবি : সংগৃহীত
গত বছরের এয়ার শোতে ইসরায়েলি কোম্পানি। ছবি : সংগৃহীত

‘দুবাই এয়ারশো’-তে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও মিডল ইস্ট মনিটর। এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উল্লিখিত দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় আরব আমিরাত।

আরব আমিরাত ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর কাছে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি বার্তা পাঠায়। তাতে বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চিঠিতে কাতারে হামলার বিষয়টি উল্লেখ না থাকলেও একাধিক সূত্র বলেছে, কাতারে ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদের অংশ হিসেবে আরব আমিরাত এ সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘ দিন ধরে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো দুবাই এয়ারশোতে অংশ নিচ্ছে। এবারের শো চলতি বছরের নভেম্বরে হবে। এতে ৯৮টি দেশও থেকে এক হাজার ৪০০ এর বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। ধারণা করা হচ্ছে সেখানে প্রায় ২ শতাধিক উড়োজাহাজ প্রদর্শন করা হবে।

নিষেধাজ্ঞার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোকে জানান, ইসরায়েলি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আরব আমিরাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং ইসরায়েল মর্যাদাপূর্ণ এ শোতে অংশ নিতে পারবে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X