রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শত্রু দেশের জাতীয় জাদুঘরে ইসরায়েলের হামলা

ক্ষতিগ্রস্ত ভবনের সামনে অস্ত্রধারী এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত ভবনের সামনে অস্ত্রধারী এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

ইয়েমেনের জাতীয় জাদুঘরে হামলা করেছে ইসরায়েল। বুধবার (১০ সেপ্টেম্বর) ভয়াবহ সেই হামলা হয়। হামলার একদিন পর হুথি সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

তবে জাদুঘরের ভেতরে থাকা নিদর্শনগুলোর অবস্থা এখনো স্পষ্ট নয়। মন্ত্রণালয়ের মতে, হাজার হাজার ঐতিহাসিক নিদর্শন ক্ষতির ঝুঁকিতে রয়েছে। হামলার স্থান থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের তোলা ছবি এবং ভিডিও ফুটেজে ভবনের সম্মুখভাগের ক্ষতি দেখা গেছে।

মন্ত্রণালয় জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রতি হামলার নিন্দা জানাতে এবং ঐতিহাসিক ভবন, এর নিদর্শনগুলো রক্ষায় হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

ওই দিন ইয়েমেনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছে বলে হুথি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এখনো সেখানে হামলা চলছে কি না তা নিশ্চিত করা হয়নি।

আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে। লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কারখানাটির অবস্থান। সেখানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে আইডিএফ বলেছে, এটি হিজবুল্লাহর একটি কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার। সন্ত্রাসী কাজে অস্ত্র সরবরাহের লক্ষ্যে কারখানাটি তৈরি করা হয়েছে।

আইডিএফ এর আগেও বেশ কয়েকবার এই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবুও সেখানে অস্ত্র উৎপাদন হচ্ছিল। দখলদারদের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের জারিয়ার শহরেও হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে। কারণ, সন্ত্রাসী অবকাঠামোর উপস্থিতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন। আইডিএফ এ ধরনের লঙ্ঘন কখনও মেনে নেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X