কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফফা এলাকার একটি পুরোনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হামলা চালিয়ে মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে।

বার্তাসংস্থা টিআরটি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মামলুকরা ছিল মিসরের ১২ শতকের শাসক। ১৩ শতকের শেষদিকে মিসরের শাসক মামলুকরা মসজিদটি তৈরি করেছিলেন। শেখ আব্দুল্লাহ আল আয়বাকির নামানুসারে এর নাম রাখা হয়েছিল আয়বাকি মসজিদ। এটি গাজায় আয়বাকি মসজিদ নামে পরিচিত ছিল। গাজার মানুষের কাছে এই মসজিদটি ছিল একটি গৌরবের প্রতীক।

প্রসঙ্গত, ২০২৩ সালে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। গত দুই বছরে গাজার বহু পুরাকীর্তি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজার স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ইসরায়েল শুধু মানুষ হত্যা নয়, প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করেও ভয় ছড়াচ্ছে।

দখলদার ইসরায়েল নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে। সেখানে থাকা প্রায় ১০ লাখ মানুষকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এরমধ্যে প্রায় ৫ লাখ মানুষ সরে গেলেও; অনেক মানুষ রয়ে গেছেন।

গতকাল জাতিসংঘের তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তা সত্ত্বেও ফিলিস্তিনি এ উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে তারা। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই লাখ মানুষ আহত হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X