কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রথম দফায় পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় হামলায় দুজনের মৃত্যু হয়। পরে দক্ষিণের নাবাতিয়াহ এলাকায় আরেক দফা হামলায় আরও দুজন নিহত হন। এর মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এনএনএ।

এনএনএর খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালায়, যা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা নাবাতিয়াহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে। এ ছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাতেও বোমা বর্ষণ করা হয়েছে।

আইডিএফ দাবি করেছে, এসব স্থাপনাগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র : টাইমস অব ইসরায়েল

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X