স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

আর্জেন্টিনা ফুটবল দল।  ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ২১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দুজন ‘ইউরোপিবে’ পুরস্কারজয়ী তরুণ ফুটবলার। চমক হিসেবে বাদ পড়েছেন তিন আলোচিত ফুটবলার।

ঘোষিত দলে সুযোগ পাওয়া ফুটবলারদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক জোসে কাস্তেলাউ এবং জার্মানির বরুশিয়া মোনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড কান আরমান্দো গুনার।

গুনার জার্মানিতে জন্ম নেওয়া হলেও মায়ের নাগরিকত্বের কারণে আর্জেন্টিনার জার্সিতে খেলছেন। দলের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের আর্জেন্টাইন ফুটবল পেশাদার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে রয়েছে স্ট্রাইকার থমাস ডে মার্টিস, গোমেজ ম্যাটার এবং গ্যাস্টন বুহেইর। এ ছাড়া দলে রয়েছেন মাটিয়াস সাতাস যিনি সম্প্রতি সেরা ৬০ তরুণ প্রতিভার তালিকায় জায়গা পেয়েছেন। দলের অন্যতম চমক ছিল জুয়ান ক্রুজ মেজা, অ্যালেক্স ভেরোনোর মতো ফুটবলারের দলে জায়গা না পাওয়া।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দল: গোলরক্ষক-জোসে কাস্তেলাউ, জুয়ান ম্যানুয়েল সেন্টুরিয়ন, ভালেন্টিন রেইগিয়া; রক্ষণভাগ-ফেরনান্দো ক্লোস্টার, থিয়াগো ইয়ানেজ, সিমন এসকোবার, মাটিয়াস সাতাস, মাতেও মার্টিনেজ, সান্তিয়াগো সিলভেরা, সায়েল সালাজার; মিডফিল্ডার-আলেহান্দ্রো টেলো, সান্তিয়াগো এস্পিন্ডোলা, ফেলিপে পুজল, জেরোনিমো গোমেজ ম্যাটার, রামিরো তুলিয়ান, উরিয়েল ওজেদা; ফরোয়ার্ড- কান আরমান্দো গুনার, ফেলিপে এসকিভেল, থমাস ডে মার্টিস, ফ্যাকুন্ডো জাইনিকোস্কি, গ্যাস্টন বুহেইর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X