কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি আন্তর্জাতিক সমরাস্ত্রের প্রদর্শনীতে ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, যা দেখার পর তাদের ড্রোনশিল্প নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এতদিন দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনশিল্প নিয়ে প্রকাশ্যে দম্ভ দেখিয়ে আসছিল। এবার তাদের সেই দম্ভ চুরমার করে দিলো ইরান।

ইরান এবার প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সব সমরাস্ত্র নিয়ে এসেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ইরানের ভূমিতে হামলা চালাতে এসে প্রতিরোধের মুখে ভূপাতিত হওয়া ইসরায়েলের সর্বাধুনিক হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রোনের প্রপেলার, ডানা ও বিভিন্ন ধাতব টুকরোর ধংসাবশেষ।

আরেকটু সমনে এগুতেই যেন মাথা উঁচু করে অভ্যর্থনা জানায় ইরানের গর্ব শাহিদ সিরাজের সকল ড্রোন, তৃতীয় প্রজন্মের খোরদাদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রুশ যুদ্ধবিমান সুখোই সু-২২, অত্যাধুনিক রাডার সিস্টেম ও আধুনিক প্রতিরক্ষা কন্ট্রোল রুমের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত লঞ্চিং প্যাড।

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি সোমবার রাজধানী তেহরানে এরোস্পেস ফোর্স এচিভমেন্ট এক্সিবিশন নামের এ প্রদর্শনীর আয়োজন করে।

আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধে রাইজিং লায়ন অভিযানের আওতায় ইরানে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিজ-৩ নামের পাল্টা অভিযান চালায় ইরান।

এসময় ইরানের ভূমিতে হামলা চালাতে এলে অসংখ্য হেরন ড্রোন ভূপাতিত করে ইরান। পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। এই প্রদর্শনীতে এবার তেহরান যেন বার্তা দিল যে তারা এখন মধ্যপ্রাচ্যে সবেচেয়ে অপ্রতিরোধ্য শক্তি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X