কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনসহ আরব দেশগুলোর আপত্তি

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পতাকা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পতাকা। ছবি: সংগৃহীত

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনে জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ রাশিয়া, চীন এবং বেশ কয়েকটি আরব দেশের তীব্র আপত্তির মুখে পড়েছে। দেশগুলোর অভিযোগ, প্রস্তাবিত শাসন কাঠামোয় স্পষ্টতা নেই এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো রকম অন্তর্বর্তী ভূমিকা দেওয়া হয়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের আলোচনার বিষয়ে অবগত চার কূটনীতিক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পুরোপুরি বাতিল করার দাবি তুলেছে ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য রাশিয়া ও চীন। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়ায় বোর্ড অব পিসসংক্রান্ত ভাষা বজায় রাখা হলেও তাতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের উল্লেখ যোগ করা হয়েছে। আগের আগে খসড়ায় বিষয়টি না থাকায় সমালোচনা হয়েছিল।

কূটনীতিকদের মতে, এ ধরনের ভাষাগত টানাপোড়েন স্বাভাবিক হলেও গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। কানাডায় জি-৭ বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি অবিলম্বে পাস হওয়া দরকার। আমরা ভালো অগ্রগতি করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রথম খসড়ায় বলা হয়েছিল, ২০২৭ সাল পর্যন্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন থাকবে এবং তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করবে গঠিতব্য বোর্ড অব পিস। তবে এ প্রস্তাবে আরব দেশগুলোর কিছু অংশ এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখালেও তারা বলছে—স্পষ্ট ম্যান্ডেট ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়। অন্যদিকে রাশিয়া, চীন ও আলজেরিয়া প্রথম খসড়া প্রত্যাখ্যান করেছে। নিরাপত্তা পরিষদের মাত্র দুই সদস্য ছাড়া বাকিরা সংশোধনী জমা দিয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপের অনুপস্থিতি এবং ইসরায়েলি বাহিনী কখন গাজা ছাড়বে এ খসড়ায় সেটি স্পষ্ট করা হয়নি। সংশোধিত খসড়ায় বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার সত্যিকারভাবে বাস্তবায়িত হলে এবং পুনর্গঠন এগোলে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে।

প্রস্তাবে বলা হয়েছে, নির্দিষ্ট মানদণ্ড, মাইলফলক ও সময়সীমা অনুযায়ী স্থিতিশীলতা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। তবে বোর্ড অব পিসে কারা থাকবে এবং এটি কীভাবে কাজ করবে তা পরিষ্কার করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বেশকিছু সদস্য।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত বলেছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বাহিনীর কাঠামো স্পষ্ট নয় এবং এই অবস্থায় তারা অংশগ্রহণ করতে আগ্রহী নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X