বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সরকারপন্থি বিক্ষোভে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১০ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী ১২ জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ করার ডাক দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিল।

কর্তৃপক্ষ বলছে, এসব সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘এজেন্টদের মাধ্যমে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। তাদের দাবি, চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবারও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভ দমনে ইরান সরকার প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়। তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলনের মূল কারণ ছিল ইরানি মুদ্রা রিয়ালের বড় দরপতন ও মূল্যস্ফীতিজনিত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। পরে এসব বিক্ষোভ রাজনৈতিক দাবিতেও রূপ নেয় এবং বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ইরান সরকার এখন পর্যন্ত নিহত বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, দেশটির ৩১টি প্রদেশের ১১১টি শহরের প্রায় ৩০০ স্থানে বিক্ষোভ হয়েছে। তাদের হিসাবে, এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং দুই হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X