কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে ইরানজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। খবর সিএনএনের।

সংস্থাটির মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১২ জনও রয়েছে। একই সময়ে অন্তত ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এইচআরএএনএর সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তবে সিএনএন জানায়, তারা স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি। ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক কর্মকর্তা জানান, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর এটিই ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম বড় ধরনের মৃত্যুর সংখ্যা স্বীকার।

ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারীদের একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারাই এসব মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী ও কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X