কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির কার্যক্রম স্থগিত সৌদির

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির কার্যক্রম স্থগিত করেছে সৌদি আরব। দুর্বল পারফরম্যান্স ও সেবার মানে ঘাটতির কারণে এসব এজেন্সির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ খাতে বর্তমানে প্রায় ৫ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সি রয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০টির সঙ্গে চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিয়মিত মূল্যায়নের সময় সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সেবা ও কার্যক্রমে বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। এসব ঘাটতি দূর করার জন্য এজেন্সিগুলোকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই স্থগিতাদেশ শুধু নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি একটি নিয়ন্ত্রক উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য এজেন্সিগুলোকে নির্ধারিত মান ও বিধি অনুযায়ী কার্যক্রম সংশোধনের সুযোগ দেওয়া। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করলে তাদের সঙ্গে করা চুক্তি পুনরায় কার্যকর করা হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজযাত্রীর কাছে ইতোমধ্যে বৈধ ভিসা রয়েছে বা যাদের বুকিং সম্পন্ন হয়েছে, তাদের ওমরাহ কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না এবং সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নওয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার এবং হাজিদের অধিকার সুরক্ষিত রাখতে মন্ত্রণালয় নিয়মিত নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X