কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিভেদ ভুলে এক হলো কাতার ও আমিরাত

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত কাতার ও আরব আমিরাত
কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত কাতার ও আরব আমিরাত

পুরোনো শত্রুতা ভুলে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং দূতাবাস চালু করতে যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব উপসাগরীয় অঞ্চলের চারটি দেশ কাতারকে বয়কট করে। তবে এবার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স’র।

কাতার দূতাবাস খুলছে আবুধাবিতে। দুবাইয়ে কনস্যুলেটও চালু করবে দেশটি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দোহায় তাদের দূতাবাস খুলবে।

উল্লেখ্য, রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালের জুনে কাতার সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিচ্ছে অভিযোগে সৌদি আরব এবং তার চার ঘনিষ্ঠ আরব মিত্র– সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং বাহরাইন কাতারের ওপর সর্বাত্মক অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের ঘোষণা দেয়। এতে ছোট উপসাগরীয় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারা আরও অভিযোগ করে- ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে দোহা এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। এর সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারিতে বয়কট প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X