কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অধিকার নিয়ে ট্রাম্পকে কড়া জবাব দিলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অবিচ্ছেদ্য পারমাণবিক অধিকার খর্ব করার মতো অবস্থানে ট্রাম্প নেই। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার থেকে কোনো জাতিকে বঞ্চিত করার এখতিয়ারও তার নেই বলে মন্তব্য করেন তিনি। খবর প্রেস টিভির।

রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু কেন? তা তিনি বলেন না। আসলে কোনো অবস্থান থেকে কি তিনি একটি জাতির বৈধ অধিকার কেড়ে নিতে পারেন?

এর আগে, কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

পেজেশকিয়ান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে প্রতিটি স্বাধীন মানুষেরই তার মৌলিক অধিকার ভোগের সুযোগ থাকা উচিত।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানি বিজ্ঞানী হত্যাসহ বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হওয়ার পরও আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো নীরব রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট এসব হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলেন, এটি প্রতিপক্ষের ব্যর্থতা ও হতাশার প্রতিফলন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করতে চায় না এবং তাদের পদক্ষেপগুলো নিতান্তই বৈধ আত্মরক্ষা।

এ সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, চাপ ও হুমকির মুখেও তারা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং কার্যকর জবাব দিয়েছে। তার মতে, এ প্রতিরোধ অনেক বিশ্লেষককেই বিস্মিত করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। জবাবে ইরান ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে শতাধিক পাল্টা হামলা চালায়। এরপর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X