কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাসুলের রওজায় ছবি তোলায় নিষেধাজ্ঞাসহ নতুন নির্দেশনা

রাসুলের রওজা। ছবি : সংগৃহীত
রাসুলের রওজা। ছবি : সংগৃহীত

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ নির্দেশনায় বেশকিছু কাজে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রওজা জিয়ারতে আসতে হলে আগে থেকে আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এ ছাড়া জিয়ারতের জন্য নির্ধারিত সময়ে আসতে হবে। এমনকি সেখানে উচ্চস্বরে কথা বলাও নিষেধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে রওজা জিয়ারতের সময় সাথে করেন খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা বা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে এখন ওমরাহর মৌসুম চলছে। এ সময়ে মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুলের রিওজা জিয়ারতে যান। চলতি বছরে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরব।

হারামাইন শরিফাইনের রক্ষণাবেক্ষণকারী সংস্থার পরিসংখ্যন অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছেন। তাদের মধ্যে রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X