কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কাবা শরিফে ওমরাহর সময় শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা

তাওয়াফ করছেন হাজিরা। ছবি : সংগৃহীত
তাওয়াফ করছেন হাজিরা। ছবি : সংগৃহীত

এবার শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক্স (টুইটার) অ্যাকাউন্টে এ নির্দেশনা জানানো হয়েছে। কাবা শরিফের মর্যাদা, নিরাপত্তা ও ওমরাহর সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এমন নির্দেশনা জারি হয়। নির্দেশনাগুলো হলো-

১. মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওমরার কার্যক্রম পরিচালনার সময়ে চেনার ব্রেসলেট বাধ্যতামূলক করা হয়েছে। এতে বলা হয়েছে যে, কার্যক্রম সম্পাদন করার সময়ে শিশুদের হাতে ব্রেসলেট রাখতে ফলে। ফলে যে কোনো প্রয়োজনে তাদের চিহ্নিতকরণ সহজ হবে।

২. মন্ত্রণালয় শিশুদের ওমরা পালনের সময় ভিড় ও জটলা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। তারা বলছে, যানজট ও ভিড় এড়িয়ে চললে ওমরার পরিবেশ আরও সহজ ও নির্মল হতে পারে।

৩. শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি : ওমরার সময়ে বাবা-মায়ের প্রতি সন্তানদের স্বাস্থ্যবিধির বিষয়ে আরও সচেতন হতে বলা হয়েছে। মন্ত্রণালয় বলছে, শিশুদের এ সময়ে যথাযথভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। এতে করে পুরো ওমরার সময় তাদের জন্য আরও আরামদায়ক হতে পারে।

৪. খাদ্যতালিকা : ওমরার কার্যক্রম পরিচালনাকালে বাবা-মায়ের প্রতি সন্তানদের খাদ্যতালিকা নিয়ে সচেতন হতে বলা হয়েছে। পবিত্র এ সময়ে সুস্থ থাকতে স্বাস্থ্যকর ও উপযুক্ত খাদ্যতালিকার বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X