কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:১৯ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার সামরিক কলেজে ড্রোন হামলায় ৮০ জন নিহত

সিরিয়ার সামরিক কলেজে ড্রোন হামলা। ছবি : সংগৃহীত
সিরিয়ার সামরিক কলেজে ড্রোন হামলা। ছবি : সংগৃহীত

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসে একটি সামরিক একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪০ জন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশ বলেছেন, নিহতদের মধ্যে ছয় শিশুসহ বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ক্যাডেটদের পরিবারের অংশগ্রহণে একটি স্নাতক অনুষ্ঠানকে লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়। সেখানে মারা যাওয়া লোকদের মধ্যে দশজন বেসামরিক নাগরিক ছিলেন।

ধারণা করা হচ্ছে, হোমসের উত্তর-পশ্চিমের বিরোধী নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সেনাবাহিনীর এক বিবৃতি উদ্ধৃত করে বলেছে, বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন দিয়ে হোমস সামরিক একাডেমিতে হামলা চালানো হয়েছে। দুপুরের পর সমাবর্তন শেষ হওয়ার পরপর এই হামলা হয়।

এদিকে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থনকারী আঞ্চলিক জোটের একটি বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু হামলার কয়েক মিনিট আগে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X