কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের কাছে যে আহ্বান জানাল ফিলিস্তিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের মহাসচিবের কাছে এ যুদ্ধের লাগাম টানতে আরও পদক্ষেপের আহ্বান জানিয়েছে দেশটি। খবর আলজাজিরার।

আবর জোটের রাষ্ট্রদূতদের এক বৈঠকের আগে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, তার (জাতিসংঘ মহাসচিব) অনেক কিছু করার আছে। এখন পর্যন্ত যা করা হয়েছে তা পর্যাপ্ত নয়। মানবতার বিরুদ্ধে অপরাধ ঠেকাতে আমাদের আরও অনেক কিছু করার আছে।

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে মানসুর এমন আহ্বান জানালেন। এরইমধ্যে গাজার ১১ লাখ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটি বর্তমানে গাজার বিরুদ্ধে বড় আকারের অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

জাতিসংঘের এ রাষ্ট্রদূত ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় নাকাবা বা ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে গাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়ে অন্তত ২৩ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। সংস্থাটি গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তার জন্য ২৯৪ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জানিয়েছে। এ অঞ্চলের প্রায় অর্ধেক এলাকা খাবার ও ওষুধ সংকটে ভুগছে।

ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাস্তুচ্যুতি লোকের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। বর্তমানে ৪ লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের তিন ভাগের দুই ভাগ শরণার্থী স্কুলে আশ্রয় নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X