কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৩৭ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় নিখোঁজ ইসরায়েলিদের মরদেহ উদ্ধার

গাজা অভিমুখী ইসরায়েলের ট্যাংক। ছবি : এপি
গাজা অভিমুখী ইসরায়েলের ট্যাংক। ছবি : এপি

আলটিমেটামের পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ)। এরই মধ্যে ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলের বন্দিদের মরদেহ উদ্ধারের দাবি করেছ আইডিএফ। ইসরায়েলের সংবাদামধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে গাজায় স্থলপথে অভিজান শুরু করেছে। এরই মধ্যে কয়েকজন ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করেছে তারা। এসব বন্দিকে ইসরায়েলে অভিযান চালিয়ে আটক করেছিল হামাস।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেতজ ও জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স বেশ কয়েকজন বন্দির মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারের পর তাদের ইসরায়েলে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ বন্দির মালামালের খোঁজ মিলেছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, পদাতিক ও সাজোয়া যানের মাধ্যমে হামাসের সেলগুলোতে অভিযান শুরু করেছে ইসরায়েল। এ সময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের বন্দিদের মরদেহ স্তূপকৃত একটি কন্টেইনারের খোঁজ মিলেছে। এসব কন্টেইনারে মরদেহের পাশাপাশি বেশ কয়েকজনের মালামালও পাওয়া গেছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) জানায়, তারা গাজায় সন্ত্রাসী সেল ও স্থাপনার হুমকি দূর করতে অভিযান শুরু করেছে। এ এলাকায় আটক জিম্মিদের উদ্ধারে নানা প্রমাণও সংগ্রহ শুরু করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলছে, ইসরায়েলের ফোর্স হামাসকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তারা ফিলিস্তিনের হামলার জবাবে তাৎক্ষণিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইসরায়েলের বিমানবাহিনী জানিয়েছে, আইডিএফ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করতে অভিযান শুরু করেছে। তারা ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X