কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন ফিলিস্তিনি গায়িকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে কারাগার থেকে জামিনে মুক্তি দিলেও গৃহবন্দি করে রেখেছে ইসরায়েলিরা। তাকে আবার গ্রেপ্তারের শঙ্কাও রয়েছে। এর মধ্যেও কারাগারে তার সঙ্গে হওয়া ইসরায়েলিদের নির্যাতনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

রোববার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে দুই ছেলে-মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন আমনেহ। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত। তিন দিনের অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমার আরও গভীর হয়েছে। আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরও দশগুণ। তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকমভাবে অপমান করেছিল।’

তিনি আরও লেখেন, ‘ইসরায়েলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাফ পরানো আমাকে আরও গর্বিত ও মর্যাদাবান করেছে।

ইসরায়েলের নাজারেথ এলাকার বাসিন্দা ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহের দেশটির নাগরিকত্বও রয়েছে। ইসরায়েলে হামাস হামলা করলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিজয়ী নেই।’ এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়। দুদিন কারাগারে থাকার পর ১৮ অক্টোবর জামিন পান আমনেহ। কারাগার থেকেও মুক্তি পেলেও গৃহবন্দি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X