কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

লেবানন সীমান্তে ইসরায়েলি হামলা (ভিডিও)

এক্সে প্রকাশিত আইডিএফ এর ভিডিও থেকে।
এক্সে প্রকাশিত আইডিএফ এর ভিডিও থেকে।

ইসরায়েলের আইডিএফ দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় একটি সন্ত্রাসী আস্থানায় হামলা চালিয়ে তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। তারা দাবি করেছে, সামরিক একটি পোস্টসহ দক্ষিণ লেবাননের একাধিক পর্যবেক্ষণ চৌকিতে এসব হামলা করা হয়।

এদিকে ২৩ অক্টোবর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আল শিফা ও আল কুদস হাসপাতালের আশপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানায়, এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমা হামলায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

এর আগে ২২ অক্টোবর সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায় ইসরায়েল আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে হামলা করেছে। রোববার সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই এয়ারপোর্টে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

দামেস্ক বিমানবন্দরে হামলায় এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন গভীরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে সানা।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান এয়ারপোর্টগুলো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারে। এ নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X