মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

রাত থেকে বন্ধ গাজার যোগাযোগব্যবস্থা

গাজায় ইসরায়েলের বোমা হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের বোমা হামলা। ছবি : সংগৃহীত

বন্ধ হয়ে গেছে গাজার সব ধরনের যোগাযোগব্যবস্থা। অবরুদ্ধ এ উপত্যকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে কোনো ইন্টারনেট বা মোবাইল সংযোগও নেই। শুক্রবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। কেননা গাজায় জ্বালানি সংকট রয়েছে। পুনরায় জ্বালানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।

মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্যালটেল জানিয়েছে, তাদের কাছে কোনো জ্বালানি নেই। ফলে গাজায় ইন্টারনেট নেই। এ ছাড়া সেখানকার ল্যান্ডফোনের নেটওয়ার্কও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

গাজায় এখন পর্যন্ত মিশর সীমান্ত দিয়ে ২৫ হাজার লিটার জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ জ্বালানি সেখানকার জরুরি যাতায়াতব্যবস্থার প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে।

গত ২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এদিন সেখানে তীব্র বোমাবর্ষণের কারণে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হয়। এরপর গাজায় সব জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। সবশেষ গত বুধবার থেকে গাজায় জ্বালানি প্রবেশ করতে দেয় তারা। তবে জানানো হয়, জ্বালানির এ চালান কেবল জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি ব্যবহার করতে পারবে। ফলে জ্বালানি সংকটের কারণে সেখানে অন্যান্য পরিসেবার মতো যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X