কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে যুদ্ধবিরতিতে ইসরায়েল, জানাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের গাজায় ক্রমবর্ধমান আগ্রাসী তাণ্ডব হঠাৎ করে থামাতে বাধ্য হলো যুদ্ধ-বিরতি মেনে নেওয়ার মাধ্যমে, অথচ এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনটি অনুভব করলে তেল আবিব কখনও যুদ্ধ থামাত না।

তিনি বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সরাসরি যুদ্ধে সংকটের মধ্যে পড়েছে। এ পর্যন্ত তাদের ৩শরও বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এ অবস্থায় ইসরায়েল বুঝতে পেরেছে, যুদ্ধ অব্যাহত রাখলে তাদের যুদ্ধের যন্ত্রপাতি নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে।

ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে বলেন, ইসরাইলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট। ইসরায়েল যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় এবং আবারও ভুল করে তাহলে দেশটি আরও বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে।

জেনারেল সালামি আরও বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলকে ব্যস্ত রেখেছে। ইসরায়েল পশ্চিম তীরেও সংকটের মুখে পড়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আরও বলেন, ‘ফিলিস্তিনি পিতা বা অভিভাবকরা তাদের শহীদ শিশু সন্তানের মরদেহ হাতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর এমন একটি জাতিকে কখনও শত্রুরা হারাতে পারবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X