কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় বড় ধাক্কা খেল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কর্নেল এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। গাজায় স্থল অভিযান শুরু করার পর এটি ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম বড় প্রাণহানি। খবর রয়টার্সের।

গত অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৫ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬০০।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অধিকাংশ সেনা অবরুদ্ধ অঞ্চলটির রাজধানী গাজা সিটির উত্তরে শেজাইয়া জেলায় নিহত হয়েছেন। হামাসের হামলায় আহত সেনাদের উদ্ধারে গেলে অতর্কিত হামলায় তারা নিহত হয়েছেন।

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় ইসরায়েলকে খুব ভারী মূল্য দিতে হয়েছে।

অন্যদিকে হামাস বলেছে, এই হামলা দেখিয়েছে যে ইসরায়েলি বাহিনী কখনো গাজাকে পরাজিত করতে পারবে না। তারা যত বেশি সময় এখানে থাকবে, তাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়তে থাকবে। তারা হতাশা ও ক্ষয়ক্ষতির মুখে সেখান থেকে পালিয়ে যাবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ১৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১০

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১১

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১২

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৩

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৪

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৬

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৭

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৮

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৯

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

২০
X