কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ মাসে ৩৫৪ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইরানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

ইরানে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩৫৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। গতকাল সোমবার নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

আইএইচআর বলছে, গত বছরের তুলনায় এ বছর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেশি। ২০২২ সালের একই সময়ে ২৬১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সে হিসাবে এ বছরের প্রথম ছয় মাসে ২০২২ সালের চেয়ে ৩৬ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকরের হার বেশি।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সমাজে ভীতি ছড়াতে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়ানো হয়েছে।

আইএইচআর জানায়, ২০২৩ সালের প্রথম ছয় মাসে মাদক-সংক্রান্ত অভিযোগে ২০৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ১২৬ শতাংশ বেশি।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, ‘সমাজে ভীতি ছড়াতে এবং বিক্ষোভ প্রতিরোধ করতে মৃত্যুদণ্ডকে ব্যবহার করা হচ্ছে।’

এদিকে চলতি বছরের শুরুর দিকে ইরান হিউম্যান রাইটস জানিয়েছিল, ইরানে ২০২২ সালে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর এ সংখ্যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে চীনের পরই ইরানের অবস্থান বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১০

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১১

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৩

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৪

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৬

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৭

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৮

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১৯

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

২০
X