কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাবা-মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

পবিত্র কাবা ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। ওমরা পালনকারীসহ দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় বিবাহের কার্যক্রম স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে এ নির্দেশনা দিয়েছে। এজন্য পবিত্র কাবা ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞবা বলছেন, এ ধারণাটি উদ্ভাবনী কোম্পানিগুলোর জন্য সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে উভয় জায়গায় এসব অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ব্যতিক্রম ধারণা নিয়ে আসতে পারে।

দেশটির বিবাহ বিভাগের কর্মকর্তা মুসায়েদ আল জানবি বলেন, ইসলামে মসজিদে বিয়ের অনুমতি রয়েছে। মহানবী (সা.)-এর সময়ে এক সাহাবির মসজিদে বিয়ে পড়ানো হয়েছিল।

তিনি জানান, মদিনার স্থানীয়দের মধ্যে মসজিদে বিয়ে পড়ানোর প্রচলন রয়েছে। এর পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। মদিনাবাসীর বিয়েতে পরিবারের সব স্বজনদের দাওয়াত দেওয়ার রেওয়াজ রয়েছে। ফলে একই বাসায় সবার একসাথে সংকুলান হয়ে ওঠে না। এজন্য মসজিদে কুবা ও মসজিদে নববীতে বিয়ের আয়োজন হয়ে থাকে।

তিনি বলেন, অনেকের ধারণা, মসজিদে বিয়ের মাধ্যমে মঙ্গলজনক ও সৌভাগ্য হয়।

বিবাহ বিভাগের এ কর্মকর্তা জানান, বিয়ের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট না করা, মসজিদের পবিত্রতা রক্ষা করা এবং কফি, মিষ্টিসহ অন্য খাবার প্রচুর পরিমাণে না আনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X