কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরাক-সিরিয়ায় হামলায় যুক্তরাষ্ট্রকে একহাত নিল চীন-রাশিয়া

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইরাক ও সিরিয়ায় হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীন। এই দুই দেশে মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করে মস্কো ও বেইজিং। খবর আলজাজিরার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ইরাক-সিরিয়ায় মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই বৈঠকে যুক্তরাষ্ট্রকে একহাত নেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। মস্কোর আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মাসে জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হওয়ার জবাবে গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে ৪০ জনের মতো মানুষ নিহত হয়। এই দুই দেশে এত বড় হামলার পরও এখনই হামলায় ইতি না টানার কথা জানিয়েছে জো বাইডেন প্রশাসন। ভবিষ্যতে আরও হামলা চালানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের পেশিশক্তি দেখাতে এসব হামলা করেছে। এ ছাড়া দেশের রাজনৈতিক দৃশ্যপট ও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ‘ভয়াবহ’ ভাবমূর্তি তৈরি করতে এই হামলা।

ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে চীনও। বেইজিংয়ের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, যুক্তরাষ্ট্র মুখে বলে তারা মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘাত সৃষ্টি করতে চায় না। কিন্তু বাস্তবে তারা ঠিক উল্টো কাজটা করে। এ দুই দেশে মার্কিন সামরিক পদক্ষেপ নিঃসন্দেহে এই অঞ্চলে নতুন অশান্তি সৃষ্টি করছে এবং উত্তেজনা আরও তীব্র করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X