কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

রমজানে কর্মজীবীদের সুসংবাদ দিল কুয়েত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আসছে রমজান। এ উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে অফিস ও কর্মপরিকল্পনা। এরমধ্যে কর্মজীবীদের সসুংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটি তাদের কর্মঘণ্টা কমানোর সঙ্গে সঙ্গে দিয়েছে বাড়তি সুবিধা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসন্ন রমজানের প্রস্তুতিকে সামনে রেখে দেশটি জানিয়েছে, রমজানে কর্মজীবীদের মাত্র চার ঘণ্টা অফিস করতে হবে। এর বাইরে বাড়তি সুবিধা হিসেবে তাদের জন্য রয়েছে গ্রেস পিরিয়ডও।

সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষদের চেয়ে নারীদের জন্য রয়েছে বেশি সুবিধা। তারা দিনে দুটি করে গ্রেস পিরিয়ড পাবেন। এর প্রত্যেকটির মেয়াদ হবে ১৫ মিনিট। এরমধ্যে একটি অফিস শুরু হওয়ার আগে আর আর অন্যটি পাবেন অফিস শেষ হওয়ার আগে। অর্থাৎ অফিস শুরু হওয়ার সময় নারীরা ১৫ মিনিট দেরিতে ঢুকতে পারবেন। এছাড়া ১৫ আগে চাইলে বের হয়েও যেতে পারবেন। এজন্য কোনো রকম জবাবদিহি করা হবে না।

অন্যদিকে পুরুষদের এ মাসে চার ঘণ্টা ১৫ মিনিট অফিস করতে হবে। এ সময়ে তারা একটি করে গ্রেস পিরিয়ড থাকবে। আর এটি অফিস শুরুর সময়ে ধর্তব্য হবে। অর্থাৎ তারা চাইলে ১৫ মিনিট দেরিতে ঢুকতে পারবেন।

কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে ২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের পর এ ঘোষণা এসেছে। এ বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানান, রমজানে কর্মীরা ভালো বোনাসও পাবেন। তবে এজন্য তাদের কর্মদক্ষতা বিবেচনা করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজন অনুসারে সরকারি বিভিন্ন দপ্তর তাদের শিফট ও অফিস সময় নির্ধারণের সুযোগ পাবে।

আরবি ক্যালেন্ডার অনুসারে আগামী ১১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। হিসাব অনুসারে রমজানের আর এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এরমধ্যে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X