কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে : ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে : ব্রাজিলের প্রেসিডেন্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ নয়, তারা যা করছে সেটা গণহত্যা। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) রিও ডি জেনেরিওতে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গাজায় যা হচ্ছে তা গণহত্যা। হাজার হাজার শিশু মারা গেছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। কোনো সৈন্য মারা যাচ্ছে না। নারী ও শিশুরা হাসপাতালে মারা যাচ্ছে। এটি যদি গণহত্যা না হয়, তাহলে আসলে আমি গণহত্যা কি জানি না।

এ সময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান লুলা দা সিলভা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন, আজ এটি কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না। এটি কোনো সিদ্ধান্ত নেয় না, এটি শান্তির জন্য কিছুই করে না।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আজ বিশ্বে অনেক ভণ্ডামি। রাজনীতি খুব কম। গাজায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না। ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের বেশির ভাগ নারী ও শিশু। এ বিষয়ের উল্লেখ করে লুলা দা সিলভা বলেন, গাজায় কী ঘটছে তা বুঝতে না পারা মানুষের পক্ষে অসম্ভব।

এর আগে এক অনুষ্ঠানে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইহুদি নিধনের (হলোকাস্ট) সঙ্গে গাজায় চলমান হত্যাযজ্ঞের তুলনা করেছিলেন লুলা দা সিলভা। তার এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেখায় ইসরায়েল। লুলা দা সিলভাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করা ছাড়াও তেল আবিবে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X