কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মদিনায় ৫৯ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা

হোটেলে প্রশাসনের অভিযান। পুরোনো ছবি
মদিনায় ৫৯ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা

প্রতি বছর হজ ও ওমরাহ করতে পবিত্র মক্কা-মদিনায় ছুটে যান লাখ লাখ মুসলিম। তাই তাদের আপ্যায়নে রমজান মাসের আগেই ঢেলে সাজানো হয় সবকিছু। যেন কোনোকিছুর ত্রুটি না থাকে। তারই অংশ হিসেবে মদিনার হোটেলগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে। পর্যটন সেবা ব্যাহত হলেই মদিনায় বন্ধ করে দেওয়া হচ্ছে আবাসিক হোটেল। এর ধারবাহিকতায়, মদিনার ৫৯টি আবাসিক হোটেল পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা- তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, এসব হোটেল যদি তাদের ভুল সংশোধন না করে, তাহলে আর কখনো খুলতে পারবে না ।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজাই দেওয়া হতে পারে।

সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কীভাবে সেবা প্রদান করা হয়- তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়। এতে ১ হাজার ২৫১টি হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়। রমজানে দেশটিতে মুসল্লিদের আগমন বাড়বে। এজন্য তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় তা নিশ্চিতে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত মাসে অনিয়মের দায়ে আরও ৩৩০টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে যেন ১৫ কোটি মানুষ ভ্রমণ করে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১০

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১১

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৩

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৪

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৬

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৮

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৯

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

২০
X