কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে গাজার ৬ লাখ মানুষ : জাতিসংঘ

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম বলেছেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে গাজায় অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছেন।

মঙ্গলবার গাজায় খাদ্য নিরাপত্তা নিয়ে বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে রমেশ আরও বলেন, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ছয়জনের মধ্যে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। কার্যত ফিলিস্তিনি এই উপত্যকার ২৩ লাখ মানুষ দুঃখজনকভাবে অপর্যাপ্ত খাদ্য সহায়তার ওপর নির্ভর করে বেঁচে আছেন।

তিনি বলেন, যদি কিছু করা না হয় তাহলে আমরা আশঙ্কা করি গাজায় ব্যাপক দুর্ভিক্ষ প্রায় অনিবার্য। সংঘাতে আরও অনেক মানুষ হতাহত হবে।

অন্যদিকে জেনেভায় ওসিএইচএর আরেক মুখপাত্র জেনস লায়েরকে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় ত্রাণসহায়তা সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, ত্রাণবাহী গাড়ি বহর হামলার শিকার হচ্ছে। ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে যাদের ত্রাণসহায়তা প্রয়োজন তাদের কাছে সেগুলো পাঠাতে বাধা দিচ্ছে। মানবিক কর্মীদের হয়রানি, ভয়-ভীতি ও আটক করছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১০

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১১

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১২

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৩

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১৪

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১৫

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৬

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৭

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৮

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৯

দুই দিনের রিমান্ডে আলভী

২০
X