কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে চাকরিজীবীদের সুখবর দিল আমিরাত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজানের আর মাত্র কয়েক দিন বাকি। পবিত্র এই মাস সামনে রেখে বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে মুসলিম বিশ্ব। এক মাসের এই সিয়াম সাধনা যেন নাগরিকরা নির্বিঘ্নে করতে পারে সে চেষ্টাই করে আসছে মুসলিম বিশ্বের সব দেশের সরকার। এর ব্যতিক্রম নয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও। রমজান সামনে রেখে একের পর এক ইতিবাচক ঘোষণা দিয়ে চলেছে দেশটি। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি দুদিন থেকে বাড়িয়ে তিন দিন করেছে দেশটির একটি অঙ্গরাজ্য।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজানে আমিরাতের উম্ম আল কুওয়াইন অঙ্গরাজ্যে সরকারি কর্মচারীরা তিন দিনের সাপ্তাহিক ছুটি পাবেন। পবিত্র এই মাসে শুক্র থেকে রোববার সাপ্তাহিক ছুটি থাকবে এবং সরকারি কর্মচারীরা সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা কাজ করবেন।

অন্যদিকে রমজানে আমিরাতের বেশিরভাগ অঙ্গরাজ্যে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি হোম অফিসের সুযোগ রাখা হয়েছে।

আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের প্রতিদিনের কর্মঘণ্টা দুই ঘণ্টা কমানো হয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে এই এক মাস প্রতিদিন দুই ঘণ্টা করে কম কাজ করবেন তারা।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান রমজানে দৈনিক কাজের সময়সীমার মধ্যে নমনীয় বা ভার্চুয়াল (হোম অফিস) কর্মপদ্ধতি প্রয়োগ করতে পারবে।

অন্যদিকে আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস জানিয়েছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা এবং শুক্রবার দেড় ঘণ্টা কম কাজ করবেন।

মন্ত্রণালয় বলছে, সরকারি চাকরিজীবীরা সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X